খেলা

আইসিসি পক্ষপাতমূলক আচরণ করছে: অভিযোগ শ্রীলঙ্কার

চলতি বিশ্বকাপ বৃষ্টির কারণে শুরু থেকেই বিতর্কিত। এরপর শুরু হয়েছে আম্পায়ার নিয়ে বিতর্ক। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার জয়কে ছাপিয়ে আলোচনার শীর্ষে এখন এই ম্যাচে আম্পায়ারদের একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত। গত অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচের আগেই পিচ নিয়ে অভিযোগ তুলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।
এবার সরাসরি আইসিসির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) টিম ম্যানেজার আশান্তা দে মেল।
এবারের বিশ্বকাপে রান বন্যা বইয়ে দেওয়ার জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে স্পোর্টিং উইকেট বানানোর নির্দেশ দিয়েছিল আইসিসি। ইসিবি সেই নির্দেশনা পালন করে। কিন্তু অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচের পিচে প্রচুর ঘাস দেখা গেছে। যার ফলে পেস বোলাররা একটু বেশি সুবিধা পান।
একই পিচ আবার বানানো হচ্ছে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচেও। আর এতেই আইসিসির উপর খেপেছেন লঙ্কান টিম ম্যানেজার অশান্তা। তার দাবি, আইসিসি পক্ষপাতমূলক আচরণ করছে।
অশান্তা বলেন, এই বিশ্বকাপে সেরা ১০টি দল অংশগ্রহণ করছে। আমি মনে করি আইসিসির প্রতিটা দলের সঙ্গে একই আচরণ করা উচিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালের পিচটা একদমই সবুজ। আমাদের অভিযোগকে ‘আঙুর ফল টক’ ভাবলে ভুল হবে।
তিনি আরও বলেন, আইসিসি কোনও নির্দিষ্ট দলের জন্যই একই ধরনের উইকেট বানাবে, আর অন্যদের জন্য আলাদা হবে এটা খুবই দৃষ্টিকটু। তারা অ্যাশেজ সিরিজটা আগে আয়োজন করে গ্রীষ্মের পর বিশ্বকাপ আয়োজন করতে পারতো। কিন্তু বিশ্বকাপের চেয়ে এখন অ্যাশেজের গুরুত্বই বেশি মনে হচ্ছে!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button