বিবিধশিরোনাম

অ্যামাজনে ছিল জনবসতি!

অ্যামাজন জঙ্গলে মিলিয়ন মানুষের বসবাস ছিল বলে একটি গবেষণায় বলা হচ্ছে। গবেষকরা বলছেন, শত কিংবা হাজার নয়, কলম্বাস আমেরিকা আবিষ্কারের আগে অ্যামাজনে বিশাল এলাকাজুড়ে মিলিয়ন সংখ্যক মানুষের বসবাস ছিল। জনবসতির আয়তন ছিল ৫ লাখ বর্গকিমি. এবং কমপক্ষে ৫ লাখ থেকে এক মিলিয়ন লোক সেখানে বসবাস করত।
ব্রিটেন এবং ব্রাজিলের গবেষকরা বলছেন, পঞ্চদশ শতাব্দীর আগে যখন ইউরোপীয়রা এ অঞ্চলে পৌঁছেনি, তখন অ্যামাজনের প্রধান নদীগুলোর দু’পাশ দিয়ে জনবসতি ছিল। এখনো বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে সেখানে- যা প্রমাণ করে ওই এলাকায় বহু মানুষের বসবাস ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button