Uncategorized

অ্যান্টিগা টেস্টে ভারতের রানের পাহাড়

ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির ডবল সেঞ্চুরি এবং আর রবিচন্দ্র অশ্বিনের সেঞ্চুরির বদৌলতে অ্যান্টিগা টেস্টে রানের পাহাড় গড়েছে ভারত।
ওয়েস্ট উন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ৮ উইকেটে ৫৬৬ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মোহাম্মদ সামির বলে মাত্র ১৬ রান করেই আউট হন রাজেন্দ্র চন্দ্রিকা।
দ্বিতীয় দিনের খেলার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৩১ রান। ভারতের থেকে ৫৩৫ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবীয়রা।
এর আগে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেন বিরাট কোহলি। দেশের বাইরে কোনো ভারত অধিনায়কের টেস্টে এটাই প্রথম ডাবল সেঞ্চুরি। প্রথম দিনে ১৪৩ রানে অপরাজিত ছিলেন কোহলি। দ্বিতীয় দিনে ২৮১ বলে ২০০ রান করেন তিনি। পরে গ্যাব্রিয়ালের বলে আউট হয়ে মাঠ ছাড়েন কোহলি।
এ সময় তাকে সঙ্গ দেয়া অশ্বিনও সেঞ্চুরি করেন। তিনি ২৫৩ বলে করেন ১১৩ রান। টেস্টে অশ্বিনের এটি তৃতীয় শতরান। দু’জনের জুটিতে ১৬৮ রান যোগ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button