আন্তর্জাতিক সংবাদশিরোনাম

অ্যাঞ্জেলা মার্কেল সম্পর্কে কিছু তথ্য: যা জানলে অবাক হবেন

ফোর্বস ম্যাগাজিনের বিবেচনায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী অ্যাঞ্জেলা মার্কেল সুপার মার্কেটে বাজার করেন। নাপিতের দোকানে অন্যদের পাশে বসে অপেক্ষা করেন। এমনকি সরকারি ভবন নয়, নিজের বাড়িতেই থাকতে পছন্দ করেন।

চ্যান্সেলর হওয়ার আগেও তিনি যেমন উডো ভালৎসের সেলুনে অন্যদের সঙ্গে বসতেন, এখনো তাই করেন। তিনিও অন্যদের মতো ৬৫ ইউরো দেন। বার্লিনের ‘মিউজিয়াম আইল্যান্ড’র একটি জাদুঘরের কাছে নিজস্ব, পুরানো একটা ফ্ল্যাটে থাকেন তিনি ও তার স্বামী ইওয়াখিম সাউয়ার। ছুটি পেলে আজও কাছের উকারমার্ক নামের ছোট্ট শহরে চলে যান দু’জনে।
মার্কেল সাধারণ সুপার মার্কেটেই বাজার করতে যান। তিনি অল্প অবসর সময়েও বাজার করার মত সব কাজই করার চেষ্টা করেন, যেমনটা আগে করতেন। বেশি ব্যস্ততা থাকলেই কেবল বাজারের লিস্ট তৈরি করে স্বামীর হাতে তুলে দেন তিনি। শত ব্যস্ততার মধ্যেও চ্যান্সেলারের মুখে সব সময় হাসি লেগে থাকে।

ভীষণ পছন্দ করেন ফ্রেঞ্চ চিজ বা পনির, যা তিনি নিজেই কিনতে ভালোবাসেন। হাতে দামী ব্যাগ নেওয়ার চেয়ে ভালো খাওয়া-দাওয়া বেশি গুরুত্বপূর্ণ মনে করেন। রান্না করার সময় না পেলেন স্বামী ইওয়াখিম সাউয়ারকে নিয়ে বার্লিনের ‘কাসামবালিস’ নামের একটি রেস্তোরাঁয় খেতে যান। ‘গ্রিক মিটবল’-এর মতো সাধারণ খাবারই বেশি পছন্দ করেন।

বিলাসিতা মার্কেলের পছন্দ নয় বরং সাধারণ জীবনযাপনই তার বেশি ভালো লাগে। তাই তিনি যতটা সম্ভব সেভাবেই চলার চেষ্টা করেন স্বামীকে নিয়ে। শারীরিক এবং মানসিকভাবে ‘ফিট’ থাকতে সময় সুযোগ পেলে স্বামীকে সঙ্গে নিয়ে মুক্ত বাতাসে হাঁটতে বের হন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button