আন্তর্জাতিক সংবাদশিরোনাম

অস্ট্রেলিয়ায় দাবানলের অবনতি, আরও তিন রাজ্যে সতর্কতা জারি

অস্ট্রেলিয়ায় তাপমাত্রা বৃদ্ধি ও বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ার ফলে দাবানল অবস্থার অবনতি হয়েছে। ক্রমবর্ধমান দাবানলের ফলে নতুন তিনটি রাজ্যে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দেশটির ভিক্টোরিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়া রাজ্যে সর্বোচ্চ সতর্কতা এবং তাসমানিয়া রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ান।
দক্ষিণ অস্ট্রেলিয়ায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছার পর আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় রাজ্যটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। সেখানে অন্তত ১০ হাজার ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এর আগে গত ১০ নভেম্বর নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড রাজ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। দাবানলের কারণে এই দুই রাজ্যে মোট ছয়জন নিহত হয়েছেন।
এদিকে দাবানলের ফলে সৃষ্ট ধোঁয়ায় দেশটির প্রধান দুই শহর সিডনি ও অ্যাডিলেডের আকাশ ধোঁয়ায় ছেয়ে গেছে। ৬০ লাখ মানুষের শহর সিডনিতে ধোঁয়ার কারণে বায়ু দূষণের সৃষ্টি হয়েছে। শহরটির কোন কোন এলাকায় দূষণের মাত্রা স্বাভাবিকের চেয়ে আট গুণ ছাড়িয়েছে। সিডনি ও অ্যাডিলেডের অনেক মানুষ মুখে মাস্ক পড়ে রাস্তায় বেরিয়েছেন।
অস্ট্রেলিয়ায় তাপমাত্রা ও বাতাসের গতিবেগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই পর্যায়ে কোন সুখবর দিতে পারেনি আবহাওয়া দপ্তর। তাদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বাড়ছে। ফলে নতুন নতুন এলাকায় দাবানল ছড়িয়ে পড়ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button