খেলা

অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানের রেকর্ড, সিরিজেও হারল ভারত

ভারতকে আবারো হারাল অস্ট্রেলিয়া। তা-ও আবার সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে। আর এর মাধ্যমে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজও জিতে নিলো স্বাগতিক দল। তিন ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ২-০-এ এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করল।
টসে জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া করে ৪ উইকেটে ৩৮৯ রান। জবাবে ভারত শেষ পর্যন্ত করে ৯ উইকেটে ৩৩৮ রান। ম্যান অব দি ম্যাচ হয়েছেন স্টিভেন স্মিথ।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে রোববার তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও রানের পাহাড়ের নিচে চাপা পড়ে ভারত। এ নিয়ে টানা দুই ম্যাচে ভারতের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল অজিরা।
সর্বশেষ ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ৩৫৯ রান ছিল ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোর। চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সেই রেকর্ড ভেঙে ৬ উইকেটে ৩৭৪ রান তুলে নেয় অজিরা। তবে দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩৮৯ রান সংগ্রহ করে নতুন রেকর্ড সৃষ্টি করেছে স্বাগতিকরা।
এদিকে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৬২ বলে সেঞ্চুরি করা স্টিভেন স্মিথ দ্বিতীয় ম্যাচেও খেলেছেন বিধ্বংসী এক ইনিংস। এদিনও তিনি পৌঁছেছেন শতকের ঘরে, আবারো সেই ৬২ বলেই।
এছাড়া অস্টেলিয়ার ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বারের মতো একই ম্যাচে অর্ধশতকের মাইলফলক পার করেছেন অর্ডারের প্রথম পাঁচ অজি ব্যাটসম্যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button