Uncategorized

অস্ট্রেলিয়ার দুর্দিনে সুবিধাজনক অবস্থানে শ্রীলঙ্কা

গলে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে আজ শুক্রবার খারাপ দিন পার করেছে অস্ট্রেলিয়া। মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসের শুরুটাও হয়েছে খারাপ। মাত্র ১০ রানেই হারাতে হয়েছে ৩ উইকেট।
অন্যদিকে শ্রীলঙ্কার অবস্থান বেশ সুবিধাজনক। দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ২৩৭. অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার আগে দুই ইনিংস মিলে ৪১৩ রানের লিডে ছিল শ্রীলঙ্কা।
শুক্রবার সকালে হেরাথের এক অনন্য টেট্রিকে ১০৬ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। টেস্ট ক্রিকেটে ৪১তম হেট্রিক এটি। অস্ট্রেলিয়ার হয়ে শুধু ওয়ার্নার (৪২) ও মার্স (২৭) কিছু রান তুলতে পারলেও বাকিদের সংগ্রহ ছিল খুবই নগণ্য। ৪ জন আউট হয়েছেন শূন্য রানে।
এ ইনিংসে শ্রীলঙ্কার হয়ে ৪টি করে উইকেট নিয়েছেন হেরাথ ও পেরেরা। এছাড়া ফার্নান্ডো ও সানডাকান পেয়েছেন ১টি করে উইকেট।
দ্বিতীয় ইনিয়সে পেরেরার সর্বোচ্চ ৬৪ রানসহ শ্রীলঙ্কার মোট সংগ্রহ ২৩৭. এক্ষেত্রে অবশ্য উজ্জ্বল ছিলেন অসি বোলার স্টার্ক। তিনি একাই নিয়েছেন ৬ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ৪ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১০. উইকেটগুলো নিয়েছেন হেরাথ (১ট) ও পেরেরা (২টি).

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button