বিনোদন

অসুস্থ হয়ে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি আব্দুল কাদের

গুরুতর অসুস্থ হয়ে ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরের সিএমসি হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের। অভিনেতার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুল কাদের দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগছেন। বাংলাদেশে চিকিৎসায় ভালো ফলাফল না আসায় গত ৮ ডিসেম্বর চেন্নাই নেয়া হয় তাকে। কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ নাটকে বদি চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন আব্দুল কাদের। বাংলাদেশের টেলিভিশন দর্শকদের কাছে তিনি বদি নামেই পরিচিত। এছাড়া জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পরিচিত মুখ তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button