অসুস্থ শ্রমিকনেতা আজাদকে দেখতে হাসপাতালে-এস.এম জাহিদ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর-৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকলীগ নেতা আবুল কালাম আজাদকে দেখতে যান মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস.এম জাহিদ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে দৌলতপুর উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আজাদকে দেখতে যান তিনি । এ সময় তিনি শ্রমিক নেতা আজাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। অসুস্থ হয়ে তিনি কয়েকদিন পূর্বে হাসপাতালে ভর্তি হন আজাদ। পরে তিনি হাসপাতালে ভর্তি অন্যান্য ওয়ার্ডে রোগীদের খোঁজখবর নেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন-দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আহমেদ,চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম শফিকুল ইসলাম শফিক, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান সুমন,সাবেক সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা,যুবলীগ নেতা শেখ রাসেল প্রমুখ।




