slider

অসহায়,অচল সন্তানহারা মায়েদের মাঝে নতুন কাপড় বিতরণ

রংপুর ব্যুরো : রংপুরের পীরগাছায় অসহায়,অচল সন্তানহারা মায়েদের নিয়ে ঈদ উদযাপন ও নতুন কাপড় বিতরণ করেন স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশন।
পঞ্চাশজন পরিবার হারানো মায়ের হাতে তুলে নতুন কাপড় ও উন্নত মানের খাবার। পরে খেলাধুলার মধ্যে দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশন।
এসময় সংগঠনের সভাপতি মেহেদী হাসান বলেন, আমরা ঈদ উপলক্ষে অসহায় সন্তান হারা মায়ের মুখে খাবার খাওয়ানোর পাশাপাশি খেলাধুলার মধ্য দিয়ে এই দিনটি পার করছি।
তিনি আরও বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা অসচ্ছল মায়েদের জন্য ব্যতিক্রমধর্মী একটি আয়োজন করেছি। ঈদ উপলক্ষে অসহায় মা বোনদের আমরা নতুন কাপড় দিতে পেরে আনন্দিত।
আজকে আমাদের এই কার্যক্রম দেখে অন্য সন্তানরাও যেন একটু পরিবর্তন হয়। আমরা যে তরুণ প্রজন্মের যুবকেরা রয়েছি এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
এসময় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী মেহেদী হাসান, মাজেদ,শফিকুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button