শিক্ষাশিরোনাম

অসচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

অনলাইনে ভার্চুয়াল ক্লাসে অংশ নিতে ডিভাইস কিনতে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।
আগামী শনিবারের মধ্যে তাদের বিভাগের সভাপতি-ইনস্টিটিউটের পরিচালকের সঙ্গে যোগাযোগ করে নাম জমা দিতে হবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মনিরুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহ দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকায় শিক্ষার্থীরা তাদের একাডেমিক কার্যক্রমে মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। অনলাইন শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে তাদের একাডেমিক ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যেসব শিক্ষার্থীর ডিভাইস ক্রয়ের আর্থিক সক্ষমতা নেই এরূপ শিক্ষার্থীরা তাদের স্ব-স্ব বিভাগের সভাপতি/ইনস্টিটিউটের পরিচালকের সঙ্গে আগামী ২৯ আগস্টের মধ্যে যোগাযোগপূর্বক নাম তালিকাভুক্ত করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
এর আগে গত ২১ আগস্ট ডিনস কমিটির সভায় আগামী ৬ সেপ্টেম্বর থেকে অনলাইন ক্লাস শুরুর নীতিগত সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button