জাতীয়

অশিক্ষিত-অর্ধশিক্ষিতদের সাংবাদিকতা পেশা থেকে দূরে রাখতে হবে : চেয়ারম্যান প্রেস কাউন্সিল

অপসাংবাদিকতা রোধে সাংবাদিকতার মত মহান পেশা থেকে অশিক্ষিত-অর্ধশিক্ষিতদের দূরে রাখতে হবে। দেশ ও সাংবাদিকদের স্বার্থেই এই পেশার লোকদের একটি সুনিদ্দিষ্ট মানদন্ডে আসা উচিৎ।
আজ (বৃহস্পতিবার) ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে-২০১৮ উপলক্ষে ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ একথা বলেন।
রাজধানীর তোপখানা রোডের প্রেস কাউন্সিল মিলনায়তনে ওয়াইজেএফবি-র সভাপতি তানভীর আলাদিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, যগ্ম সম্পাদক আকতার হোসেন, দৈনিক সংবাদের বার্তা সম্পাদক ও সাংবাদিক নেতা কাজি রফিক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর উপ-প্রধান বার্তা সম্পাদক রুহুল গণি সরকার জ্যোতি, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ড. উৎপল কুমার সরকার, সাংবাদিক নেতা শাহজান মিঞা ও ইআরএফ’র কোষাধ্যক্ষ রাশেদুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন ওয়াইজেএফবি-এর সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের।
বক্তারা বলেন- সৎ ও নির্ভীক সাংবাদিকদের মান-মর্যাদা অক্ষুন্ন রাখতে পেশার জন্য বিপদজনক মানুষগুলোকে এই পেশা থেকে ছুড়ে ফেলতে হবে। বক্তারা প্রেস কাউন্সিলকে আহ্বান জানান, অপসাংবাদিকতা বন্ধ করতে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাই-বাচাই করে সাংবাদিকতার সনদ প্রদান করার জন্য।
তারা বলেন, সাংবাদিকদের পেশাটাকে ক্রমশ বেনিয়া আর কর্পোরেট সা¤্রাজ্য গ্রাস করেছে। তাদের ইচ্ছে মতোই নিয়োগ আর ছাটাই চলছে, এসবের প্রতিকার পেতে হলে সরকার, প্রেস কাউন্সিল ও সাংবাদিক ইউনিয়নকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। বক্তারা সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার দাবি করেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে ওয়াইজেএফবি-এর ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, বাগেরহাট ও রাঙামাটি জেলা শাখাসহ অন্যান্য শাখা সমূহ অনুরূপ কর্মসূচি পালন করেছে বলে সংগঠন সূত্র জানায়। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button