Uncategorized
অলিম্পিকে ইতিহাস গড়লেন সৌদি নারী

কারিমান আবুলজাদায়েল প্রথম সৌদি নারী হিসেবে অলিম্পক গেমসের ১০০ মিটার স্প্রিন্টে অংশ নিলেন। হিজাব পরে তিনি এতে দৌড়ান। তিনি অবশ্য হিটেই বাদ পড়ে গেছেন, সপ্তম হয়ে। ফাইনালের জন্য নির্বাচিত হতে পারেননি। তবে তার এই দৌড়ই সবার দৃষ্টি আকর্ষণ করে, সবাই হাততালি তাকে উৎসাহ দেয়।
২২ বছর বয়স্ক কারিমান সৌদি আরবের তৃতীয় নারী অ্যাথলেট হিসেবে অলিম্পিক গেমসে অংশ নিচ্ছেন।
এর আগে সৌদি আরব থেকে প্রথম দৌড়বিদ হিসেবে অলিম্পিক গেমসে অংশ নিয়েছিলেন। তিনি দৌড়েছিলেন ৮০০ মিটারে।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন




