আন্তর্জাতিক সংবাদশিরোনাম

অরুণাচলের মালিকানা দাবি করলো চীন

ডোকলামের পরে ভারত আর চীনের মধ্যে এবার অরুণাচল প্রদেশ নিয়ে সমস্যা তৈরি হলো। অরুণাচল প্রদেশের অফসিলা অঞ্চলে তৈরি হয়েছে সমস্যা। ওই অঞ্চলে ভারতীয় সেনার পেট্রলিংকে নিয়ে মন্তব্য করেছে চীন তারা বলেছে ভারতের জওয়ানরা সীমারেখা অতিক্রম করেছে। চীন দাবি করেছে অফসিলা অঞ্চল তাদের সীমারেখার অন্তর্গত। চীনের এই দাবি ভারতীয় সেনা পুরোপুরি খারিজ করে দিয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে এই বিষয়টি ওঠে ১৫ই মার্চ বর্ডার পার্সোনেল মিটিংয়ে। তখনই ভারতীয় সেনা সেই অভিযোগ বাতিল করে দেয়। এই বৈঠকটি হয় চীনের দিকে কিবিথু এলাকার দইমাই পোস্টে। ভারতীয় সেনা সেদিনই চীনের এই দাবিকে খারিজ করে দেয়। ভরতের তরফে বলা হয় অফসিলা অঞ্চল অরুণাচল প্রদেশের সুবনসিরী অঞ্চলের একটি অঙ্গ৷ ভারতীয় সেনা এই অঞ্চলে এই প্রথম নয় আগে থেকেই টহল দিয়ে আসছে। সূত্র মারফত এও খবর মিলেছে, চীন অফসিলা এলাকায় ভারতের পেট্রলিংকে ‘অনুপ্রবেশ’আখ্যা দিয়েছে৷ এরপরই ভারত তার কড়া ভাষায় আপত্তি করা হয়েছে।
অফসিলা অঞ্চলে ভারতীয় সেনার টহলকে নিয়ে চিনের হঠাৎ এই বিরোধিতা একেবারেই আশ্চর্যের বিষয়। ওই অঞ্চলে চীনা সেনারা মাঝেমধ্যেই প্রবেশ করে। এই বিষয়টি ভারতীয় সেনা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে। এর আগেও চীন এই অঞ্চলে বেআইনি নির্মাণ কাজ চালানোর চেষ্টা করেছিল। ভারতীয় সেনা এই ঘটনার কড়া বিরোধিতা করে। এরপর চিন সেই বেআইনি নির্মাণকার্য বন্ধ করতে বাধ্য হয়। বর্ডার পার্সোনেল মিটিংয়ে দুই দেশের সীমান্ত পার করে একে অপরের সীমানায় প্রবেশ করার ঘটনাগুলির বিষয়ে আলোচনা করা হয়। সীমান্তে এই বেআইনি অনুপ্রবেশের কারণে যাতে সীমারেখায় কোনও সমস্যা তৈরি না হয় তা দেখা হয়৷
চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) প্রতিনিধিরা জানিয়েছে ভারতীয় সেনার এই অফসিলা জেলায় ‘অনুপ্রবেশের’ কারণে দুই দেশের মধ্যে সমস্যা বাড়তে পারে। তবে চীনের এই দাবির পরেই তা খারিজ করে দিয়ে ভারত সাফ জানায় ভারত তার সীমারেখা সম্পর্কে খুব ভাল ভাবে অবগত এবং এলএসি পর্যন্ত সেনা তার পেট্রলিং করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button