বিনোদন

অমিতাভ-জয়ার ৪৪ বছর

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন বলিউডের সেরা দম্পতিদের মধ্যে অন্যতম। বিবাহিত জীবনের ৪৪ বছর পূর্ণ করলেন তারা। শনিবার তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে টুইটারে জয়ার সঙ্গে ছবি পোস্ট করে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন অমিতাভ।
সিনিয়র বচ্চন টুইটে লিখেছেন, ‘৩ জুন, ১৯৭৩, আমাদের বিয়ের ৪৪ বছর। শুভেচ্ছা পাঠানোর জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় কৃতজ্ঞ।’
সালটা ১৯৭১। ‘গুড্ডি’ ছবিতে প্রথম অভিনয় করেন অমিতাভ ও জয়া। এই ছবিতে কাজ করতে করতে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। যদিও এর আগেই পুনে ফিল্ম ইনস্টিটিউটে দুজনের পরিচয় হয়। ১৯৭৩ সালে মুক্তি পায় ছবি ‘জঞ্জির’। জয়া-অমিতাভ অভিনীত ছবিটি ব্যবসায়িক সাফল্যের মুখ দেখে। আর সে বছরই বিয়ে করেন দুজনে।
বিয়ের পরেও একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন অমিতাভ ও জয়া। সেগুলির মধ্যে ‘সিলসিলা’, ‘অভিমান’, ‘চুপকে চুপকে’, ‘মিলি’, ‘শোলে’, ‘কাভি খুশি কাভি গাম’ উল্লেখযোগ্য। শেষবার তাদের একসঙ্গে দেখা যায় আর বাল্কির সিনেমা ‘কি অ্যান্ড কা’তে।
সূত্র- টাইমস অব ইন্ডিয়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button