slider

অভয়নগরে সাংবাদিকের ওপর হামলায় আটক-০১

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের অভয়নগরে সাংবাদিক মোঃ আবুল বাসার এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অভয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘ এক মাসের অধিক সময় পর শুক্রবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার নওয়াপাড়া পৌর-০৭ নং ওয়ার্ড সিরাজকাঠি এলাকা থেকে মোঃ রজিবুল ইসলাম খোকন নামের একজন আসামিকে গ্রেফতার করেছে অভয়নগর থানা পুলিশ।

জানা যায় গত ১৯ মার্চ অনুসন্ধান মূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রা’র সংবাদিক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি যশোর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আবুল বাসার পেশাগত দায়িত্ব পালন শেষ করে বাড়িতে ফেরার পথে রাত্র অনুঃ ৯:৪০ মিনিটের সময় নওয়াপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ড সিরাজকাঠি ঈদগাহের সামনে রাস্তার ওপর পৌছানো মাত্রই অজ্ঞাতনামা একজন পেছন থেকে ডাক দিয়ে বলে কে সাংবাদিক সাহেব নাকি, একথা শুনে সাংবাদিক মোঃ আবুল বাসার পেছনে ঘোরা মাত্রই অজ্ঞাত এক সন্ত্রাসী তার হাতে থাকা বাশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে তখন আরো ৭/৮ জন এসে তাকে এলোপাতাড়ি ভাবে কিল,ঘুষি, লাথি মারতে থাকে সাংবাদিক আবুল বাসার মাটিতে পড়ে গেলে তার পর দুজন তার মুখ চেপে ধরে ঐ সময় রাস্তার ওপর অন্ধকার থাকায় কাউকে চেনা যায় নি। হঠাৎ করে অপর পাশের একটি রাস্তায় মটরসাইকেল আসছিলো তার আলো দেখে সন্ত্রাসীরা এদিকে ওদিকে ছুটে পালিয়ে যায়। ঐ সময় এলাকার একটি মোটরসাইকেল আসতে দেখে সাংবাদিক আবুল বাসার হাত ইশারা করে দাড়াতে বললে এবং পরে রাস্তার কয়েকজন পথচারীরা আসে এবং ঘটনা বিস্তারিত শুনে। পরে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে এলাকাবাসীর মাধ্যমে বাড়িতে পৌঁছায়। এই বিষয়ে অভয়নগর থানায় ৮/১০ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, সাংবাদিক মোঃ আবুল বাসার এর ওপর হামলার ঘটনায় ৮/১০ জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে. মামলা দীর্ঘ ১ মাসের অধিক সময় গোপন ও প্রকাশ্য তদন্তের পর একজন কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

অত্র মামলার তদন্তকারী অফিসার এসআই মনির জানান সাংবাদিকের ওপর হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এই ঘটনার সহিত জড়িত সকলকে গ্রেফতারের লক্ষ্যে তদন্ত চলছে। অভিযান অব্যাহত আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button