বিনোদন

অভিনেতা ওমর সানী হাসপাতালে

রাজধানীর অ্যাপোলো হাসাপাতলে ভর্তি আছেন চিত্রনায়ক ওমর সানী। সোমবার সকালে অসুস্থ হয়ে পড়লে চেকআপের জন্য হাসপাতালে যান তিনি। ওই সময় ডাক্তার ওমর সানীকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। জনপ্রিয় এই নায়কের অসুস্থতার খবরটি জানিয়েছেন তার ম্যানেজার আলী হোসেন।
সোমবার সন্ধ্যায় ওমর সানীর মোবাইল থেকে আলী হোসেন বলেন, সানী স্যারের তিনটি ব্লক ধরা পড়েছে। এখন তার হার্টে রিং পরানো হচ্ছে। স্যারের পরিবারের সদস্যরা উপস্থিত আছেন। ওনার জন্য সবাই দোয়া করবেন।

Related Articles

Back to top button