sliderস্থানিয়

অভয়নগরে সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগ, গ্রেফতার ৩

স্বীকৃতি বিশ্বাস, যশোর: যশোর জেলার অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের কাছুয়ার বিলের ঘের সংক্রান্ত সমস্যায় নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি ধোপাদী গ্রামের তরিকুল ইসলাম নিহতের পর সন্ত্রাসীরা ডহর মশিয়াহাটী গ্রামের ১৯ টি বাড়িতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার পাঁচ দিন পর থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে ভুক্তভোগী সুশান্ত বিশ্বাসের স্ত্রী কল্পনা বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে অভয়নগর থানায় মামলা করেছেন। তবে, বিষয়টি জানাজানি হয় আজ বুধবার (২৮ মে)।

পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে। আটককৃতরা হলো উপজেলার সরখোলা গ্রামের গোলাম হোসেনের ছেলে ইমন হোসেন (৩০), একই গ্রামের মতিয়ার রহমান মোল্যার ছেলে রিফাতুল ইসলাম রাতুল (২৩) ও বুইকরা গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (২৭)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button