sliderকৃষকশিরোনাম

অবিলম্বে কৃষি বীমা চালু করুন–শেখ ছালাউদ্দিন ছালু

প্রেস বিজ্ঞপ্তি : কৃষি ও কৃষক বাঁচানোর দাবীতে অনুষ্ঠিত আলোচনা সভায় অবিলম্বে কৃষি বীমা চালু করার দাবী জানিয়েছেন ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) ও এর নেতৃত্বাধীন জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)’র চেয়ারম্যান জননেতা আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু।
২৪ মে, ২০২২ইং “কৃষি বিমা চালু কর, কৃষক সমাজ রক্ষা কর” শ্লোগান নিয়ে অনুষ্টিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উল্লেখ্য আলোচনা সভাটি এনপিপি’র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই মন্ডল এর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ জাহিদুর রহমান এর সঞ্চালনায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু আরো বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি কৃষি। অথচ এই খাতের ঝুকি মোকাবেলার কোন প্রাতিষ্ঠানিক কাঠামো নাই। শিল্পের ঝুকি মোকাবেলার ব্যাবস্থা আছে। পরিবহন খাতের ঝুকি মোকাবেলার ব্যবস্থা আছে। ব্যাক্তির স্বাস্থ ঝুকি মোকাবেলার ব্যাবস্থাও আছে। কিন্তু যে খাতের উপর সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠির জীবন জীবিকা সর্বপরি দেশের খাদ্য নিরাপত্তা নির্ভরশীল, সেই খাতের ঝুকি মোকাবেলার কোন প্রাতিষ্ঠানিক কাঠামো নাই। আবাদের জমি প্রস্তুত করা থেকে শুরু করে শ্রম, ঘাম, অর্থ, বিনিয়োগ করে কৃষক সমাজকে ফসল তোলার আগ পর্যন্ত দুশ্চিন্তায় অপেক্ষা করতে হয় এবং একদিনের দূর্বিপাকে তার সব মেহনত অর্থ বিলিন হয়ে নিপাতিত হতে হয় কঠিন অনিশ্চয়তায়। এই সমস্য সমাধানের স্থায়ী ব্যাবস্থা হচ্ছে কৃষি বীমা চালু করা। তিনি অনতিবিলম্বে কৃষিখাতে ভূর্তুকি বৃদ্ধিসহ কৃষি বীমা চালু করার দাবী পূণঃব্যাক্ত করেন। পাশাপাশি তিনি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষিকদের ঋণ মওকুফের দাবী জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সভাপতি এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ বাবলু, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোঃ আব্দুল হাই সরকার, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র প্রেসিডিয়াম সদস্য মিসেস খালেকুজ্জামান খান দুদু, মোহাম্মদ ইদ্রিস চৌধুরী, শেখ আবুল কালাম, মোহাম্মদ আনিসুর রহমান দেওয়ান, এনপিপি’র কেন্দ্রীয় নেতা ছাবের আহাম্মেদ (কাজী ছাব্বীর), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র প্রেসিডিয়াম সদস্য মিসেস আশা সিদ্দিকা, মোঃ মোশাররফ হোসেন বকুল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সাধারণ সম্পাদক এ্যাড. মুজিবুর রহমান, এনপিপি’র ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলার সভাপতি মির্জা হামিদুল ইসলাম, এনপিপি’র কেন্দ্রীয় নেতা শেখ জামাল উদ্দিন, এনপিপি’র খুলনা বিভাগীয় সমন্বয়ক শেখ ইকবাল হাসান স্বপন,
যুুগ্ম মহাসচিব জিয়া জামান খান প্রিন্স, মোঃ এমাদুল হক রানা, এনজিও বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ আমিনুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মোঃ ফরহাদ হোসেন রকেট, ন্যাশনাল পিপলস্ মহিলা পার্টির সভাপতি ফেরদৌসী আক্তার (নীলা মল্লিক), ন্যাশনাল পিপলস্ শ্রমিক পার্টির সভাপতি মোঃ আবুল কালাম জুয়েল, কেন্দ্রীয় নেতা ইন্তেখাব আলম রুবেল, কুড়িগ্রাম জেলার সভাপতি মোঃ আব্দুর রশিদ, রংপুর মহানগর সভাপতি মোঃ শফিউল আলম রাকু, ন্যাশনাল পিপলস্ যুব পার্টির সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button