আন্তর্জাতিক সংবাদশিরোনাম

অবশেষে ব্রিটিশ ট্যাঙ্কার ছেড়ে দিলো ইরান

অবশেষে দুই মাসেরও বেশি সময় ধরে আটকে রাখা ব্রিটিশ ট্যাঙ্কার ‘স্টেনা ইম্পেরো’কে ছেড়ে দিয়েছে ইরান। ট্যাঙ্কারটি এখন আন্তর্জাতিক জলসীমার দিকে এগিয়ে চলেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে স্টেনা ইম্পেরো ইরানের আব্বাস বন্দর ত্যাগ করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।
জুলাইয়ের শুরুতে জিব্রাল্টার প্রণালী থেকে ব্রিটেনের রয়্যাল নৌবাহিনী ইরানের একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করে। এরই প্রতিক্রিয়ায় দুই সপ্তাহ পরে হরমুজ প্রণালী থেকে নৌ-চলাচল আইন ভঙ্গের অভিযোগে ব্রিটেনের ট্যাঙ্কারটি আটক করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। গত মাসে ইরানের ওই ট্যাঙ্কারটি ছেড়ে দেয় যুক্তরাজ্য।
স্টেনা ইম্পেরোর মালিকপক্ষের প্রধান নির্বাহী এরিক হানেল জানান, জাহাজটি চলতিপথে আছে। আন্তর্জাতিক জলসীমায় প্রবেশের পর আমরা পরবর্তী তথ্য জানাবো। জাহাজের ২৩ ক্রুর মধ্যে আগেই ৭ জনকে মুক্তি দিয়েছে ইরান।
স্বাভাবিক গতিতে ট্যাঙ্কারটি বর্তমানে আড়াইশ’ কিলোমিটার দূরবর্তী সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরের উদ্দেশ্যে যাচ্ছে বলে খবরে জানানো হয়। গন্তব্যে পৌঁছাতে এটির আধা দিনের মতো লাগবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button