বিনোদন

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন নেহা কক্কর

বলিউডের কিংবদন্তি গায়ক উদিত নারায়ণের ছেলের আদিত্যের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। বেশ কিছুদিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও এবার বিয়ের ইঙ্গিত দিয়েছেন উদিত নারায়ণ নিজেই।
বর্তমানে ইন্ডিয়ান আইডল ১১ এর উপস্থাপনা করছেন আদিত্য নারায়ণ। এই শোতে বিচারকের আসনে আছেন নেহা কক্কর। সম্প্রতি এই আয়োজনের মঞ্চে হাজির হয়েছিলেন উদিত নারায়ণ ও তার স্ত্রী দীপা নারায়ণ।
সেখানে উদিত নারায়ণ বলেন, ইন্ডিয়ান আইডল শো এবার বিশেষ একটি কারণে ভালো লাগছে। কারণ এই শোয়ের বিচারক নেহা আমার পুত্রবধূ হচ্ছেন।
শুধু উদিত নায়য়ণ নন, নেহাকে পুত্রবধূ হিসাবে চান উদিত নারায়ণের স্ত্রী দীপাও। শোনা যাচ্ছে, নেহা কক্করের বাবা-মায়েরও আদিত্যকে জামাই হিসেবে বেশ পছন্দ। আর তাই যেকোনো সময় বেজে উঠবে আদিত্য ও নেহার বিয়ের সানাই।
উল্লেখ্য, সম্প্রতি প্রাক্তন প্রেমিক হিমেশ কোহলির কথা ইন্ডিয়ান আইডলে বলতে বলতে কেঁদে ফেলেন নেহা কক্কর। সে সময় নেহার মন ভাল করতে আদিত্য নারায়ণ গেয়ে ওঠেন মুঝসে শাদি করোগি গানটি। তার গান শুনে হাসতে শুরু করেছিলেন নেহা। মজার ছলে আদিত্যর দেওয়া বিয়ের প্রস্তাব গ্রহণ করেন নেহা। হয়তো শিগগিরই নতুন জীবন শুরু করবেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button