বিনোদন
অবশেষে প্রকাশ পেল নিক-প্রিয়াঙ্কার বিয়ের ছবি
ভারতের যোধপুরের উমেদ ভবন প্যালেসে ১ ও ২ ডিসেম্বর হিন্দু এবং খ্রিস্টান রীতিতে বিয়ে হয়েছে প্রিয়াঙ্কা এবং নিক এর। বিয়েতে অতিথিদের ক্যামেরা আনা নিষেধ ছিল। তাই কোনো ছবি প্রকাশ পায়নি। তাই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন প্রিয়াঙ্কাকে বউ-সাজে দেখার জন্য।
পিপল ম্যাগাজিনে প্রকাশ করা হয়েছে প্রিয়াঙ্কার বিয়ের অফিশিয়াল ছবি। খ্রিস্টান রীতির বিয়েতে প্রিয়াঙ্কা পরেছেন রাফ লরেনের সাদা গাউন। গাউনের সঙ্গে ওড়নাটি ছিল ৭৫ ফুট লম্বা। আর নিক কালো স্যুট। আর হিন্দু রীতির বিয়েতে প্রিয়াঙ্কা সিঁদুর লাল লেহেঙ্গা পরেছেন। নিক পরেছেন অফ-হোয়াইট শেরওয়ানী।
বিয়ের সবকিছু যেমনটা চেয়েছিলেন তেমনই হয়েছে বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা। তবে বিয়েতে প্রয়াত বাবাকে খুব মনে পড়েছে তার। সব মিলিয়ে বিয়ের অনুষ্ঠানগুলোতে বেশ ইমোশনাল ছিলেন প্রিয়াঙ্কা। পিপল।




