উপমহাদেশশিরোনাম

অপহরণের কয়েক ঘন্টা পর মুক্তি পেলেন নারী সাংবাদিক

পাকিস্তান সেনাবাহিনীর কট্টর সমালোচক দেশটির এক নারী সাংবাদিককে অপহরণ করার ঘণ্টা পর ছেড়ে দেয়া হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে লাহোরের ক্যান্টনমেন্ট এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা সাংবাদিক গুল বুখারির গাড়ি থামিয়ে তাকে তুলে নিয়ে যায় বলে তার পরিবার জানিযেছে। বিবিসি ও ডন।
সাংবাদিক গুল পাকিস্তান ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক।
তার পরিবারের বরাত দিয়ে বিবিসি জানায়, রাতে নিজের বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন গুল। ক্যান্টনমেন্ট এলাকায় কয়েকটি পিক-আপ গুলের গাড়ির সামনে এসে সেটিকে থামায় বলে জানান তার গাড়িচালক। গুলের এক সহকর্মী বলেন, অপহরণের সময় সাদা পোশাকের লোক ছাড়াও সেখানে সেনাবাহিনীর পোশাক পরা ব্যক্তিও ছিল। তার সহকর্মী মুহাম্মদ গুলশের জানান, তারা গুলের মুখমণ্ডল কালো কাপড় দিয়ে ঢেকে তাকে নিয়ে যায়।
অপহরণের কয়েক ঘণ্টা পর গুলের স্বামী জানান তিনি নিরাপদ আছেন বলে । যদিও এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে টুইটারে এক বিবৃতিতে গুলের এক স্বজন বলেন, তিনি ভালো আছেন এবং সবাইকে তার ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের প্রতি সম্মান জানাতে অনুরোধ করেন।
গুলের অপহরণের পর বিভিন্ন মানবাধিকার সংগঠন এর পেছনে সেনাবাহিনীর হাত আছে বলে অভিযোগ করছে। গুলের অপহরণের ঘটনাকে ভয়ংকর বলে টুইটারে উল্লেখ করেছেন নওয়াজ শরিফের স্ত্রী মরিয়ম নওয়াজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button