অপবাদ নিয়ে নেতৃত্ব ছাড়লেন স্মিথ-ওয়ার্নার

ক্রিকেটবিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ব্যানক্রফটের ‘বল ট্যাম্পারিং’ কাণ্ডের জেরে অধিনায়কত্ব ছাড়লেন অধিনায়ক স্টিভেন স্মিথ। তিনি ছাড়াও সহ অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ডেভিড ওয়ার্নার। ক্রিকইনফো এ কথা জানিয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলমান সিরিজে অস্ট্রেলিয়া দলের দায়িত্বে থাকবেন উইকেটকিপার ব্যাটসম্যান টিম পেইন। তৃতীয় টেস্টের বাকি দুই দিনও দলের নেতৃত্ব দিবেন তিনি। তার নেতৃত্বে খেলতে হবে স্মিথ ও ওয়ার্নারকে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাউদারল্যান্ড আজ সকালে বলেন, ‘স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের সাথে আলোচনা করার পর তারা দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।’
এদিকে এ ঘটনার জেরে আইপিএলে রাজস্থান রয়্যালসের নেতৃত্ব হারাতে পারেন স্মিথ। জল্পনা তুঙ্গে ইতোমধ্যেই নাকি স্মিথকে আইপিএলে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।




