অনলাইন নিউজ পোর্টাল উত্তরের সময় এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রংপুর ব্যুরোঃ অনলাইন নিউজ পোর্টাল উত্তরের সময় ২০১৮ সালের ৫ নভেম্বর যাত্রা শুরু করে। হাটি হাটি পা পা করে ৪ বছর পেরিয়ে ৫ম বর্ষে পর্দাপন করলো। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
আজ শনিবার সকাল ১১ ঘটিকায় রংপুর নগরীর এফপিএবি মিলনায়নে এ আয়োজন করা হয়। আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চোধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মোছাদ্দেক হোসেন বাবলু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরের সময় এর উপদেষ্টা সম্পাদক তামজিদুর রশিদ গালিব, রংপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক করতোয়ার রংপুর জেলা প্রতিনিধি হুমায়ুন কবির মানিক।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, উত্তরের সময় এর সম্পাদক আনোয়ার হোসেন, নির্বাহী সম্পাদ মো. মাহে আলম শেখ রিপন, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার স্টাফ ফটো সাংবাদিক আসাদুজ্জামান আফজাল উত্তরের সময় এর পীরগাছা প্রতিনিধি মো. তাজরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রংপুর প্রতিনিধি ও দৈনিক যুগের আলো পত্রিকার সহকারী বার্তা সম্পাদক নজরুল ইসলাম মৃধা,গ্লোবাল টেলিভিশন ও প্রতিদিনের সংবাদ পত্রিকার রংপুর ব্যুরো প্রধান আব্দুর রহমান রাসেল, দৈনিক প্রথম পত্রিকার বার্তা সম্পাদক এস এম ইকবাল হোসেন সুমন, ডেইলি অবজারভার পত্রিকার রংপুর প্রতিনিধি লাবনী ইয়াসমিন, দৈনিক খোলা কাগজ পত্রিকার রংপুর প্রতিনিধি আল-আমিন, দৈনিক প্রথম পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এস এম শহীদুল আলম, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক ফাউন্ডেশন) রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মো. এজাজ আহমেদ, সাধারণ সম্পাদক বেলায়ত হোসেন বাবু, দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম জাকির হোসাইন, দৈনিক যুগের আলোর ফটো সাংবাদিক ইমরোজ হোসেন ইমু।
অনলাইন নিউজ পোর্টার উত্তরের সময় এ জেলা ও উপজেলা প্রতিনিধিদের মধ্যে সেরা রিপোর্টার সম্মাননা পান রংপুরের পীরগাছার প্রতিনিধি মো. তাজরুল ইসলাম, কাউনিয়া প্রতিনিধি জসিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি কাওছার মাহমুদ, কুড়িগ্রামের উলিপুর প্রতিনিধি ফয়জার রহমান রানু, দিনাজপুরে বীরগঞ্জ প্রতিনিধি মো. তোফাজ্জল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক গণ আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও বাংলা চোখ সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বাবুল।




