শিক্ষাশিরোনাম

অধ্যাপক মনিরুজ্জামান মিয়া চলে গেলেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ও-ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অধ্যাপক মনিরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ ছাড়া আরো অনেকে অধ্যাপক মনিরুজ্জামানের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন।

মৃত্যুকালে মনিরুজ্জামান মিয়ার বয়স হয়েছিলো ৮১ বছর। তাকে গত শনিবার রাতে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অনেক চেষ্টার পরও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। উল্টো দ্রুত অবনতির দিকে যেতে থাকে তার শারীরিক অবস্থা।

পরে সোমবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অধ্যাপক মনিরুজ্জামান কখনো বিয়ে করেননি। সারা জীবন একা কাটিয়ে দেয়া মনিরুজ্জামান ১৯৩৫ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন।

অধ্যাপক মনিরুজ্জামান ফ্রান্সের প্যারিসের একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। ১৯৬১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেয়া হয়। ১৯৯২ সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি।

রাজনৈতিক জীবনে জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী ছিলেন অধ্যাপক মনিরুজ্জামান। বিগত বিএনপি জোট সরকারের সময় পুনর্গঠন করা দুর্নীতি দমন কমিশনরারের দায়িত্ব দেয়া হয়েছিলো তাকে।

আজ আসরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে মরহুমের নামে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু পরে সিদ্ধান্ত বদল করা হয়। আজ হাসপাতালের হিমাঘরে রাখা হবে এই গুণী ব্যক্তিত্বের মরদেহ। কাল জানাজা শেষে বনানিতে দাফন করা হবে তাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button