জাতীয়শিরোনাম

অধ্যাপক এমাজউদ্দিন আহমদের দাফন সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এমাজউদ্দিন আহমদের দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
এর আগে জুমার নামাজের পর এমাজউদ্দীন আহমদের বাসাসংলগ্ন রাজধানীর কাঁটাবন এলাকার মসজিদে মুনাওঅরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
আজ সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তার স্ত্রী আগেই মারা গেছেন। তিনি দুই মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক এমাজউদ্দিন আহমদ ১৯৯২ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ৫ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। এরপর ৬ বছরের কর্মবিরতি শেষে ২০০২ সালে ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অলটারনেটিভের ভাইস চ্যান্সেলর পদে যোগ দেন। সূত্র : বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button