রাজনীতিশিরোনাম

অধিকার আদায় ও মুক্তি অর্জনে শ্রমিক আন্দোলন জোরদার করতে হবে-বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, মহামারী-দুর্যোগের মধ্যে শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে দেশে উৎপাদনের চাকা সচল রাখলেও তারাই সবচেয়ে অবহেলা আর বঞ্চনার শিকার। মালিকপক্ষ ও সরকার কেউই তাদেরকে প্রাপ্য অধিকার ও মর্যাদা দেয়নি। সরকার মালিকদের নিয়ে যত চিন্তা করে শ্রমিকদের নিয়ে তার কিছুই করে না। করোনা দুর্যোগকালীন সময়েও সরকার শ্রমিকদের পাশে না দাঁড়িয়ে মালিকদের পাশে দাঁড়িয়েছে। শ্রমিকদেরকে প্রণোদনা না দিয়ে সরকার মালিকদেরকে প্রণোদনা দিয়েছে যার সুফল শ্রমিকেরা পায়নি। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন মহামারীর মধ্যেও শ্রম আইনের তোয়াক্কা না করে স্বেচ্ছাচারীভাবে গার্মেন্টস ও পাটকলসহ বিভিন্ন শিল্পের কয়েক লক্ষাধিক শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। অনেকের বকেয়া বেতন ভাতাও পরিশোধ করা হয়নি। তিনি বলেন, সরকার বা মালিকপক্ষ কেউই শ্রম আইনের কোন তোয়াক্কা করে না। তিনি বলেন, শক্তিশালী ও ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন ও সংগঠন না থাকায় সরকার ও মালিকপক্ষ স্বেচ্ছাচারীতা চালিয়ে যেতে পারছে। তিনি এই অবস্থার অবসান ঘটাতে পুঁজিবাদী শ্রম দাসত্বের শৃঙ্খল ভেঙ্গে অধিকার ও মুক্তি অর্জনে শ্রমিক আন্দোলন-সংগঠন জোরদার করার ডাক দেন।
আজ বিকালে বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য সচিব আবু হাসান টিপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা মাহমুদ হোসেন, মোফাজ্জল হোসেন মোশতাক, ইমরান হোসেন, শফিকুল ইসলাম নেওয়াজ, নাঈম খান, মো. আল আমিন, মো. রিয়েল, মো. আবু হানিফ, আবুল কালাম আজাদ, আকবর খান প্রমুখ।
বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কাউন্সিলসহ গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়। বিজ্ঞপ্তি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button