খেলা
অদ্ভূত আউটে রেকর্ড বুকে নাম

রেকর্ড বইতে নাম তুলে ফেললেন ইংল্যান্ড ওপেনার জেসন রয়। ফিল্ডারকে বাধা দেয়ায় আউট দেয়া হলো তাকে।
শুক্রবার টনটনে ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টি২০ ম্যাচ চলছিল। ইংল্যান্ড ইনিংসের ১৬ তম ওভারের ঘটনা। ব্যাট করছিলেন ইংরেজ ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোন। নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়েছিলেন জেসন রয়। লিভিংস্টোন ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে বলটিকে ঠেলে এক রান নিতে চেয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তিনি মত পাল্টে জেসন রয়কে ক্রিজে ফিরে যেতে বলেন। ততক্ষণে দক্ষিণ আফ্রিকার ফিল্ডার বলটি ধরে উইকেটের দিকে ছুঁড়ে দিয়েছেন।
রয় ইচ্ছাকৃতভাবে বলটিকে আটকান। যা গিয়ে লাগে রয়ের বুটে। ইচ্ছাকৃতভাবে এই কাজটি করার জন্য তৃতীয় আম্পায়ার আউট দেন জেসন রয়কে। যা ম্যাচের রঙ বদলে দেয়। ৩ রানে হারতে হয় ইংল্যান্ডকে।




