অটোরিকশা চালককে হত্যার বিচার দাবিতে দাউদকান্দিতে মহাসড়ক অবরোধ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: অটোরিকশা চালককে হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে ১৫ এপ্রিল সোমবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রায়পুর অংশে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। গত বুধবার দাউদকান্দি উপজেলার আউট বাগ গ্রামের রুক্কুমিয়ার ছেলে শফিউল্লাহ অটোরিকশা সহ নিখোঁজ হয়, পরবর্তীতে হুগুলিয়া এলাকার একটি ডোবা থেকে শফিউল্লাহর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শফিউল্লাহর মা শিরিনা আক্তার বাদী হয়ে মামলা করেন। প্রায় দেড় ঘন্টা অবরোধ বিক্ষোভ কালে খুনিদের আটক ও বিচার দাবিতে বক্তব্য রাখেন মরহুমের মেয়ে সামিয়া আক্তার,
প্রফেসর আঃ ছাত্তার,তাহসিন সওদাগর, হাবিবুর রহমান সজিব, লিয়াকত আলী খান, মাহবুব আলম সবুজ প্রমুখ। তাদের আস্বস্ত করে বক্তব্য রাখেন এসি ল্যান্ড মোঃ জিয়াউর রহমান, মডেল থানার ওসি মোজাম্মেল হক, হাইওয়ে ওসি শাহীনুর আলম ও গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আসাদুজ্জামান। অবরোধ ও বিক্ষোভ মিছিলের কারনে চার কিলোমিটার পর্যন্ত অসংখ্য গাড়ি আটকে চালক ও যাত্রীরা দুর্ভোগ পোহাতে হয়।




