slider
অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে জয়পুরহাটে গৃহবধূর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে জেসমিন আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকায় পৌর কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।
জয়পরহাট থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আলমগীর জাহান নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, জেসমিন আক্তার নামে এক গৃহবধু তার স্বামী, সন্তান, ছোট বোনকে সঙ্গে নিয়ে বাবার বাড়ী লালমনিরহাটে যাওয়ার উদ্দেশ্য বাড়ী থেকে বের হন। ব্যাটারি চালিত অটোভ্যানযোগে জয়পুরহাট স্টেশনে যাওয়ার পথে পৌর কমিউনিটি সেন্টারের সামনে পৌঁচ্ছালে অসাবধানতাবসত চাকায় ওড়না পেচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে গুরুতর আহত হন । তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।




