বিনোদন

অক্ষয় আমার ক্যারিয়ারের জন্য লাকি ব্যক্তি-ক্যাটরিনা

ক্যাটরিনা তার গ্ল্যামারের জন্যই অভিনয়ের সুযোগ পান। এমন কথা বলিউডে অনেকদিন ধরেই প্রচলিত। যদিও গত ২ বছরে সেই জায়গা থেকে ক্যটারিনা সরে এসেছেন অনেকটা। তার সৌন্দর্যের পাশাপাশি অভিনয়ের জন্যও তিনি বেশ প্রশংসিত এখন।
সম্প্রতি অক্ষয় কুমারও গণমাধ্যমে এমনটাই বললেন। তিনি জানান, ‘সূর্যবংশী’র পর ক্যাটরিনাকে সিনেমায় কাস্ট করবেন শুধু গ্ল্যামারের জন্য নয়, বরং তার অভিনয়ের জন্য। সূর্যবংশীর ট্রেলার মুক্তি পাওয়ার সময় সহ-অভিনেত্রীর সম্পর্কে এমনই মন্তব্য করেন অক্ষয় কুমার। তিনি বলেন, ‘ক্যাটরিনা যখন প্রথম বলিউডে পা রাখেন তখন এক বর্ণ হিন্দি তিনি ভালো করে বলতে পারতেন না। সেই জায়গা থেকে নিজেকে উন্নত করেছেন। বর্তমানে বি টাউনের বড় স্টারদের সঙ্গে কাজ করছেন ক্যাটরিনা। এর ফলেই বোঝা যায়, ক্যাটরিনা কীভাবে নিজেকে গ্রুম করে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন।’
অন্যদিকে ক্যাটরিনা বলেন, ‘ক্যারিয়ারের শুরুর দিকে যাদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি তাদের মধ্যে অন্যতম অক্ষয়। তার সঙ্গে কয়েকটি সিনেমা করা হয়েছে এবং সবগুলো থেকেই আমি বেশ প্রশংসা পেয়েছি। বলা যায়, অক্ষয় আমার ক্যারিয়ারের জন্য লাকি ব্যক্তি।’ সম্প্রতি মুক্তি পায় পরিচালক রোহিত শেঠির সিনেমা ‘সূর্যবংশী’। এই সিনেমায় অক্ষয়ের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে ক্যাটরিনাকে। অক্ষয়-ক্যাটের পাশাপাশি এই সিনেমায় রয়েছেন অজয় দেবগণ ও রণবীর সিং।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button