sliderস্থানিয়

সিংগাইরে অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকান্ডে বসতবাড়ীর সেমিপাকা চৌচালা টিনের ঘর পুড়ে গেছে। এতে নগদ টাকা
আসবাবপত্র,স্বর্নালংকারসহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল। রবিবার(৪ মে) রাত ৭ টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্যচারিগ্রাম চৌরাস্তা এলাকার মৃত.কোহিনুর মিয়ার বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়,উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্যে চারিগ্রাম চৌরাস্তা এলাকা কোহিনুর মিয়ার বাড়িতে হঠাৎ আগুন দেখা যায় । আগুন দেখে আশেপাশের লোকজন এগিয়ে এসে নেভানোর চেস্টা করে। ততক্ষনে সেমিপাকা চার রুমের ১টি চৌচালা টিনের ঘরসহ ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও স্বর্নালংকার পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

উপজেলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মহিবুর রহমান অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করে জানান,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি ও ১৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button