
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিক মৃধার ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঝালকাঠি সদর উপজেলার ইছানীল মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হলে ঝালকাঠি সদর হাসপাতালে প্রথমিক চিকিৎসাধী দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রফিক মৃধা মোটরসাইকেলে করে ইছানীল মোড় এলাকায় পৌঁছালে সেখানে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে হামলা চালায়। হামলাকারীরা তার মোটরসাইকেল ভাঙচুর করে এবং লাঠি দিয়ে পেটাতে থাকে। এতে তার পা ভেঙে যায়। আহত রফিক মৃধা রাজাপুর উপজেলার বাগড়ি গ্রামের প্রয়াত রুস্তুম মৃধার ছেলে। তিনি রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
আহত রফিক মৃধার অভিযোগ করে জানান, ঠিকাদারি কাজের বিল পরিশোধ করার জন্য ব্যাংক দিয়ে টাকা তুলে মোটর সাইকেল যোগে রাজাপুরে যাচ্ছিল। এ সময় পূর্ব শত্রæতার জের ধরে রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে আমার ওপর এ হামলা চালিয়েছে। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে বেধরক মারধর করে সাথে থাকা ২২ লাখ টাকা ছিনতাই করে নেয় বলেও অভিযোগ করে রফিক।
ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসক ফজলে রাব্বী জানান, আহত রফিক মৃধার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে উন্নত চিকিৎসার ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার বিকেলে রাজাপুর শহরে ছাত্রদল নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রæত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে।


