ঐতিহাসিক মহাস্থান মসজিদে ১২ই রবিউল আউয়াল উপলক্ষে দোয়া মাহফিল

বগুড়া প্রতিনিধি : মহানবী (সা.) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তাঁর জন্মে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়েছে বিপুল উৎসাহ ও উদ্দীপনা। পৃথিবীর ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি, যাঁর স্মরণ সব জাতি, সব যুগে করেছে। কিন্তু কবে এই মহামানব জন্মগ্রহণ করেছেন, তা নিয়ে সব আলোচনা রবিউল আউয়াল মাস ঘিরেই হয়ে থাকে। আজ পবিত্র ১২ রবিউল আউয়াল বিশেষ তাৎপর্যপূর্ণ দিন কথা গুলোর উপর আলোচনা করেন মহাস্থান মাজার মসজিদের খতিব আলহাজ্ব ইমদাদুল হক।
শুক্রবার (৩০অক্টোবর) বাদ আছর বগুড়ার ঐতিহাসিক মহাস্থান হযরত শাহ সুলতান বলখী (রহঃ) মাযার মসজিদের উদ্যােগে কোরআন ও হাদিস থেকে আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহাস্থান মাজার মসজিদেরএ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা জাহেদুর রহমান, ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তোফা, বিশিষ্ট সমাজসেবক গোলাম রব্বানী পুটু, বীরমুক্তিযোদ্ধা সোলায়মান আলী, আলহাজ্ব আব্দুল জলিল, সহ কারী পেশ ইমাম আব্দুল হামিদ, মুয়াজ্জিন মুকসুর রহমান সহ মাজার মসজিদের কর্মকর্তা কর্মচারীগণ ও মুসল্লীবৃন্দ।




