
ঢাকার পূর্ব রাজাবাজার এলাকা মঙ্গলবার (৯ জুন) রাত ১২টার পর থেকে লকডাউন করা হবে।
সোমবার (৮ জুন) ডিএনসিসি এলাকার জন্য গঠিত কমিটির এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান গণমাধ্যমকে বলেন, আগামীকাল রাত ১২টা থেকে পূর্ব রাজাবাজার এলাকা লকডাউন করা হবে। এমন নির্দেশনার পর থেকে আমরা সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছি।




