শিক্ষাশিরোনাম

শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ৩০ মে পর্যন্ত

দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৩০ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘১৬ মে পর্যন্ত অফিসগুলোর ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরপরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঈদের বন্ধ থাকার কথা। তাই আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৩০ মে পর্যন্ত আপাতত বৃদ্ধি করছি। সে সময় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা সবাইকে জানানো হবে।‘ এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তার বক্তব্যে জানিয়েছেন, পরিস্থিতি খারাপ হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানায়, সেপ্টেম্বর পর্যন্ত ছুটি বাড়বে কিনা তা পরে যাচাই করে দেখা হবে। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী প্রয়োজন হলে ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button