শিরোনাম

মানিকগঞ্জে ২৫৪ জন বিদেশফেরত কোয়ারেন্টাইনে

সংবাদদাতা, মানিকগঞ্জ : মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে বিদেশ ফেরত ৪৯ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
জেলা সিভিল সার্জন জানান, গত ছয় দিনে জেলার সাতটি উপজেলায় বিদেশ ফেরত ২৫৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো। তবে এদের কারও শরীরে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি। সদ্য বিদেশ ফেরত হওয়ার কারণে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।
এদিকে, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রবিবার সন্ধ্যায় ভ্রাম্মনবাড়ি গ্রামে কোয়ারেন্টাইনে না থেকে লোকালয়ে ঘোরাঘুরি করার অপরাধে সৌদিপ্রবাসী লাল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
মানিকগঞ্জের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জে প্রায় ১২০০ বিদেশফেরত ব্যক্তি রয়েছে। তারা সম্প্রতি ইতালি, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব ও সিঙ্গাপুর থেকে ছুটিতে এসেছে।
করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসক এসএম ফেরদৌস সভাপতি ও সিভিল সার্জনকে সদস্যসচিব করে ১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি করা হয়েছে।
এদিকে, করোনাভাইরাস প্রতিরোধে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পুরুষ ১২ জন ও নারী ৫ জনের জন্য মোট ১৭ বেডের আইসোলেশন ইউনিট তৈরি রাখা হয়েছে।
তাছাড়া মানিকগঞ্জ আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউশন ভবনে প্রস্তুত আছে ১০০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button