দুর্নীতিশিরোনাম

বিডি নিউজ সম্পাদক খালিদীর ৫০ কোটি টাকা কেলেঙ্কারির তথ্য গোয়েন্দার হাতে

দেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর ৫০ কোটি টাকার আর্থিক কেলেংকারির তথ্য এখন গোয়েন্দা ও বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের হাতে।
চলতি বছর অক্টোবরের শুরুতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছিল নিউ ইয়র্কভিত্তিক একটি কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ‘এলআর গ্লোবাল বাংলাদেশ’৷
বিনিয়োগের পরই পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে এক জরুরি কমিশন সভা করে এ বিনিয়োগ আটকানোর সিদ্ধান্ত হয়। এরপর এই বিনিয়োগের উৎস কী, লন্ডন থেকে ৫০ কোটি টাকা কারা, কী উদ্দেশ্যে দিল- তার অনুসন্ধানে নেমেছে গোয়েন্দা বিভাগ।
অক্টোবরের মাঝামাঝি সময়ে ওই সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এলআর গ্লোবাল বাংলাদেশ এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড নামক সম্পদ ব্যবস্থাপক কোম্পানি বা উহার ব্যবস্থাপনাধীন ফান্ড থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ৫০ কোটি বিনিয়োগ শীর্ষক সংবাদ কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। ‘এ সংক্রান্ত সমুদয় তথ্যাদি একদিনের মধ্যে কমিশনে দাখিল করার জন্য উক্ত সম্পদ ব্যবস্থাপক কোম্পানিকে নির্দেশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কমিশন কর্তৃক এ সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য প্রাপ্তি ও বিশ্লেষণের পূর্বে উল্লেখিত বিনিয়োগ ও বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে নির্দেশ প্রদানের সিদ্ধান্ত সভায় নেয়া হয়েছে বলে জানিয়েছেন সাইফুর রহমান। সূত্র বলছে, ২৪ ঘণ্টা সময় বেঁধে দিলেও এখন পর্যন্ত এর বিস্তারিত কোনো তথ্য এখনো বিএসইসিকে এখনো জমা দেয়নি।
এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক সংবাদে বলা হয়, নিউইয়র্ক ভিত্তিক একটি কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ‘এলআর গ্লোবাল বাংলাদেশ’ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ৫০ কোটি টাকা বিনিয়োগ করছে। বিনিয়োগ করা এ টাকার একটি বড় অংশ ব্যয় হবে ডিজিটাল সংবাদ সেবার সম্প্রসারণ ও উদ্ভাবনে।
এ বিনিয়োগের বিষয়ে তৌফিক ইমরোজ খালিদী বলেন, গত ১৩ বছরের চেষ্টায় সংবাদ সেবার যে ধারা-প্রকৃতি আমরা গড়ে তুলেছি, তাকে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার রসদ যোগাবে এই বিনিয়োগ।
বিডিনিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলাম অক্টৈাবরের শুরুতে ঢাকায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সারেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে- রিয়াজ ইসলাম বলেন, আমাদের এই বিনিয়োগের সিদ্ধান্ত নেয়ার প্রাথমিক কারণ তৌফিক ইমরোজ খালিদী এবং তার গড়ে তোলা ব্র্যান্ড, যার পেছনে রয়েছে আদর্শ, সততা ও কনটেন্টের মান বজায় রাখার ক্ষেত্রে দৃঢ় সঙ্কল্প এবং অত্যন্ত সীমিত পুঁজি নিয়ে পাঠকের আস্থা ধরে রেখে আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা
খালেদীর বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে, পদ্মা ব্যাংকের এমডির কাছ থেকে তিনি আগে নিয়েছেন দেড় কোটি টাকা। এবার ধমক দিয়ে আরো বড় অঙ্কের চাঁদা চাওয়ার অডিও রেকর্ডসহ বেশ কিছু তথ্য এখন প্রধানমন্ত্রীর হাতে আছে বলে একটি সূত্র জানিয়ছে।
সূত্র বলছে, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে লিখে পরে আপস রফায় এসে মাসে মাসে কী নিয়েছিলেন আইসিটি থেকে সেটিও বের হচ্ছে।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button