শিক্ষাশিরোনাম

ঢাবির ‌‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (২০১৯-২০২০ শিক্ষাবর্ষ) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৮৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মাহমুদ আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এবার নৈর্ব্যক্তিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষাও দিতে হয়েছে ভর্তিচ্ছুদের। মোট ১২০ নম্বরের মধ্যে ৭৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য ৫০ মিনিট এবং ৪৫ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট সময় পান তারা।
সকাল সোয়া ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান কার্জন হলের একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে কোনো অনিয়ম বা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।
এ বছর ঢাবির ‘ক’ ইউনিটে ১৭৯৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৯৫৫ জন। প্রতি আসনের বিপরীতে ৪৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button