বিনোদন

‘আই হেট ইউ’ প্রকাশ্যে ঐন্দ্রিলাকে জানিয়ে দিলেন অঙ্কুশ

কলকাতা: চারিদিকে চাপা গুঞ্জন, অঙ্কুশ-মিমির রসায়ন মন্দ নয়! কেউ কেউ তো আবার তাঁদের বন্ধুত্বের সম্পর্কে প্রেম-প্রেম গন্ধও খুঁজে পাচ্ছেন! নিন্দুকেরা তো এক ধাপ এগিয়ে বলছেন, সাত বছরের প্রেমে ইতি পড়ে গিয়েছে! ঐন্দ্রিলা আউট। মিমির ভালবাসায় মজে অঙ্কুশ। টলিপাড়া যখন এমন গুঞ্জনে ছয়লাপ তখন তাতে ঘি ঢাললেন অঙ্কুশ নিজে। ঐন্দ্রিলাকে ট্যাগ করে ট্যুইটারে ঝুলিয়ে দিলেন ‘আই হেট ইউ’-এর বোর্ড।
কিন্তু কেন এমনটা লিখলেন অভিনেতা? গোটা ইন্ডাস্ট্রি জানে, ঐন্দ্রিলাকে চোখে চোখে হারায় অঙ্কুশ। এই তো মাস কয়েক আগে, ‘ভিলেন’-এর শ্যুটিংয়ের জন্য যখন তাঁকে মুম্বই থাকতে হয়েছিল, প্রেমিকার বিরহে কতই না মন খারাপের ট্যুইট করেছিলেন। আজ সেসব এক নিমেশে উধাও হয়ে গেল!

তবে সাত পাঁচ এতো কিছু ভাবার আগে, ‘আই হেট ইউ’ ক্যাপশনের সঙ্গে ঝোলানো ভিডিওটি দেখলে বুঝলেন এটা নেহাত অভিমান ছাড়া আর কিছু নয়। আসলে নায়ক এখন ব্যস্ত ‘ভিলেন’-এর প্রমোশনে। তারই জন্য প্রস্তুতি নিচ্ছিলেন নায়ক। সবশেষে চলছিল চুলের পরিচর্যা। সেসব নিয়েই একটি ভিডিও শ্যুট করেন ঐন্দ্রিলা। পরে তা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। যার ক্যাপশনে ঐন্দ্রিলা লিখেছেন-“ভিলেন তাঁর মাথার স্বল্প পরিমাণ চুল সামলাতে ব্যস্ত।” আর এই পোস্টের উত্তরেই অঙ্কুশ লেখেন, “আই হেট ইউ”।
সুতরাং বুঝতেই পারছেন ভালবাসা, খুঁনসুটি, অভিমান নিয়ে বহাল তবিয়তেই এগিয়ে চলেছে অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেমের গাড়ি। এখন শুধু ছাদনাতলায় পৌঁছানোর অপেক্ষা।
এদিকে বেশ অনেকদিন পর বড়পর্দায় ফিরছেন অঙ্কুশ। নায়কের কথায়, “কামব্যাকের জন্য আমার ‘ভিলেন’-এর মতো ছবিই দরকার ছিল। এককথায় এটা আমার ‘ইমেজ চেঞ্জিং’ ফিল্ম। নেক্সট ডোর বয় টু লাভার হিরোর চরিত্রে দর্শক আমায় অনেক দেখেছে। কিন্তু এখানে দর্শকরা আমার অন্যরূপ দেখতে পাবেন। তাছাড়া এই ধরনের কাজ অনেক দিন করিনি। প্রচুর শেড রয়েছে চরিত্রটায়।”
প্রসঙ্গত, ‘ভিলেন’ ছবির জন্য গান গাইছেন বাদশা। জ্যাম এইটের হঁশেলে তৈরি হচ্ছে সেই গান। নাম ‘ ভোলে বাবা পার করেগা’। সুরকার শুভদীপ মিত্র। এর আগে ‘ক্রিসক্রস’ ছবির গান সুর দিয়েছিলেন তিনি। তবে এসব তথ্য সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে গোটা বাংলায়। চারিদিকে শুধু একটাই প্রশ্ন! কবে মুক্তি পাবে গানটি!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button