আন্তর্জাতিক সংবাদ

৭০ হাজার কোটি ডলারের সামরিক বাজেট

মার্কিন কংগ্রেস এবার দেশটির সরকারকে রেকর্ড পরিমাণ ৭০ হাজার কোটি ডলারের সামরিক বাজেট পাসের অনুমতি দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিমাণ বাজেট দেয়ার অনুরোধ করেছিলেন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট সদস্যরা তার চেয়ে বেশি অর্থ বরাদ্দ দিতে রাজি হয়েছেন।
মার্কিন কংগ্রেসের দুই কক্ষের আর্মড সার্ভিসেস কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা শেষে বুধবার তা চূড়ান্ত হয়েছে। ন্যাশনাল ডিফেন্স অথারাইজেশন অ্যাক্ট-২০১৮ এর আওতায় আগামী বছর আমেরিকা সামরিক খাতে ৬৩ হাজার ৪২০ কোটি ডলার খরচ করবে।
বরাদ্দকৃত এ অর্থ আগের রেকর্ড ভাঙবে। আগে এ খাতে বরাদ্দ ছিল ৬০ হাজার ৩০০ কোটি ডলার। প্রস্তাবিত বাজেটে বিদেশে সামরিক কার্যক্রম পরিচালনার জন্য আরো ছয় হাজার ৫৭০ কোটি ডলার বরাদ্দ দেয়া হয়েছে। ২০১৬ সালে এ অর্থের পরিমাণ ছিল পাঁচ হাজার ৯০০ কোটি ডলার।
বাড়তি বাজেট পাসের ফলে মার্কিন সেনাবাহিনীর জন্য ১৪টি যুদ্ধজাহাজ ও ৯০টি এফ-৩৫ জঙ্গিবিমান কেনা হবে। পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button