উপমহাদেশশিরোনাম

ভারতের উত্তরপ্রদেশে ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত : নিহত ১০

শনিবার বিকেল ৫টা ৫০ মিনিটে উত্তরপ্রদেশের মুজফফরনগরের খতৌলী রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১০ জন মারা গিয়েছেন বলে জানিয়েছেন রেলের মুখপাত্র অনিল সাক্সেনা।
দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন যাত্রী। তবে সরকারি সূত্রে এখনও কোনো মৃত্যুর খবর জানানো হয়নি।
ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। স্থানীয়দের নিয়ে উদ্ধারকাজ শুরু করেছে তারা।
খবর পেয়ে স্থানীয় জেলা প্রশাসন দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার জেরে রেল চলাচল বিঘ্নিত হচ্ছে।
রেলমন্ত্রী সুরেশ প্রভু টুইট করে জানিয়েছেন, তিনি নিজে এই দুর্ঘটনার তদারকি করছেন। রেলের সিনিয়র অফিসারদের দুর্ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। উদ্ধারকারী দল, মেডিক্যাল টিমও পাঠানো হয়েছে। যাত্রীদের যাতে কোনোরকম অসুবিধা না হয় সেজন্য সব ধরনের সাহায্যের নির্দেশ দিয়েছেন রেলের কর্তাদের।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও যাত্রীদের সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button