জাতীয়শিরোনাম

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে তীব্র যানজট

নিজস্ব প্রতিনিধি : পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে তীব্র যানজট অব্যাহত রয়েছে। পানির স্রোত কিছুটা কমলেও যানজট পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।এখনও মারাত্মক যানজন অব্যাহত রয়েছে। ফলে উভয় ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন। এতে যানবাহন শ্রমিক ও যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে। ফেরি মেরামতে থাকায় এবং অন্যাত্র সরিয়ে নেয়ায় ফেরি সংকটের আশংকা করছেন সংশ্লিষ্টরা।
বিআইডব্লিউটিসি সুত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-বহরে মোট ১৮টি ফেরির মধ্যে রো-রো ফেরি গোলাম মওলাকে পাটুরিয়া থেকে সরিয়ে মাওয়া নেয়া হচ্ছে। সোমবার সকাল থেকে খানজাহান আলী ফেরি পাটুরিয়া ভাসমান কারখানায় মেরামত কাজ চলছে। এছাড়া প্রপেলার মেরামতসহ অন্যান্য বড় ধরনের মেরামত কাজের জন্য রো-রো ফেরি বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান ও আমনত শাহ নারায়ণগঞ্জ ডকয়ার্ডে রয়েছে।
বর্তমানে এ নৌ-রুটে ১৪টি ফেরি চলাচল করছে। এতে ফেরি সংকটের আশংকা করছেন ঘাটে কর্মরত সংশ্লিষ্টরা। সোমবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button