
রতন রায়হান, রংপুর: রংপুর জেলা বিএনপির প্রয়াত সদস্য সচিব জননন্দিত নেতা আনিসুর রহমান লাকুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় হারাগাছ পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারাগাছ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতিমুজ্জামান তুষার এবং সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী। শোকসভায় বক্তারা প্রয়াত আনিসুর রহমান লাকুর রাজনৈতিক অবদান ও মানবিক নেতৃত্বের কথা স্মরণ করে বলেন, তিনি ছিলেন দলের নিবেদিতপ্রাণ,সাহসী ও ত্যাগী এক নেতা। তাঁর অকাল মৃত্যুতে রংপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠন হারিয়েছে এক অভিভাবকসুলভ পথপ্রদর্শক, যিনি সর্বস্তরের মানুষের প্রিয় ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারাগাছ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, মাসুদ পারভেজ, পৌর যুবদল নেতা রেজাউল করিম রেজা, আনজুল, সাগর, ডনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনির, শাওন ইসলাম বাঘা, মুকিদ, নুরে আলম, নাঈম ইসলাম, সজীব; ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল নোমান গালিব, ১ নং সদস্য নাজমুল হুদা, থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জীবন হাসান হিরু, পৌর ছাত্রদল নেতা আতাউর রহমান সবুজ, আতিষ, রুবেল; তাতী দলের আহবায়ক আখের মাহমুদ মিলন, সিনিয়র যুগ্ম আহবায়ক রুবেল, যুগ্ম আহবায়ক মাইদুল এবং কৃষক দলের যুগ্ম আহবায়ক আদমসহ ১ থেকে ৯ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রয়াত আনিসুর রহমান লাকুর আত্মার মাগফিরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া করা হয়।




