
রাসেল আহমেদ,সাটুরিয়া প্রতিনিধি :মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলার যুবদলের আহবায়ক আমির হামজাকে ৩০ সেপ্টেম্বর কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে জেলা যুবদল ।
আমির হামজা সাটুরিয়া উপজেলা যুবদলের আহবায়ক থাকা অবস্থা তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, নিজ সাংগঠনিক পদের অপব্যাবহার, ব্যাক্তি গত স্বার্থে অর্থনৈতিক সুযোগ সুবিধা দেওয়া সহ আরো গুরুত্বপূর্ণ অভিযোগ পেয়েছে দল তথ্য প্রমাণ সহ্ ।
পতাকা ২৪ কে সাটুরিয়া উপজেলার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নাম প্রকাশে অনিচ্ছুক নেতা-কর্মীরা জানায় আমির হামজার বিরুদ্ধে এই অভিযোগ সত্য বলেই জেলা যুবদল এ-ই সিদ্ধান্ত নিয়েছে এবং জেলা যুবদল কে সময়ের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে ।




