slider
নাহরিন ফারহানা পপি কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: হোমনা উপজেলার প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ এর বড় মেয়ে ৯০ দশকের আলোচিত পপি গাইড যার নামে নামকরণ হয়েছিল সেই পপি, উল্লেখ্য যে, নাহরিন ফারহানা পপি ঢাকা গুলশান কমার্স কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। বিদ্যালয়ের পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি নির্বাচিত হওয়ায় নাহরিন ফারহানা পপিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক- মোঃ মোয়াজ্জেম হোসেন সহ কর্মচারীদের পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।




