মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই–মানিক সরকার

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাটচান্দিনা গৌরীপুরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অন্যতম চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী মোঃ মানিক সরকার বলেছেন, সমাজকে শান্তি পুর্ন পরিবেশে রাখতে হলে প্রথমেই মাদকমুক্ত সমাজ অপরিহার্য। সেজন্য খেলাধুলার কোনো বিকল্প নেই, তাই প্রতিটি পরিবারে ক্রীড়া প্রতিযোগি তৈরি করতে হবে। সম্প্রতি গৌরীপুর এসএ হাইস্কুল মাঠে আয়োজিত জিপিএল বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার উপরোক্ত কথা বলেন। পরে তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুরের হাত থেকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট গ্রহন করেন। ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন গৌরীপুর বাজারের বিশিষ্ট প্রবীণ ব্যবসায়ী ও জিয়ার কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলী আশ্রাফ। টুর্নামেন্টে শোলাকান্দি এসএ একাদশ রানারআপ ও জিয়ার কান্দি একাদশ চ্যাম্পিন হয়। টুর্নামেন্টের আয়োজন করেছে ইতালি প্রবাসী হাসান সরকার।




