হরিরামপুরে গ্রামীণ ব্যাংকের শীতবস্ত্র (কম্বল) বিতরণ

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের উদ্যোগে গ্রামীণ ব্যাংকের সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। ৯ জানুয়ারি সোমবার বিকেলে উপজেলার ঝিটকা হরিরামপুর শাখায় এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়।
জানা যায়, মানিকগঞ্জ যোনের গ্রামীণ ব্যাংকের ৬২ ব্রাঞ্চের সংগ্রামী সদস্যদের মাঝে শীত বস্ত্র (কম্বল) প্রথম ধাপে প্রায় সহস্রাধিক সদস্যের বিতরণ করা হবে। এ উপলক্ষে ঝিটকা হরিরামপুর শাখার সদস্যের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ যোনের যোনাল ম্যানেজার মো. শামসুল আলম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, এরিয়া ম্যানেজার প্রদ্যুৎ কুমার বিশ্বাস, যোনাল অফিসের কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং গ্রামীণ ব্যাংক ঝিটকা হরিরামপুর শাখার শাখা ব্যবস্থাপক মো. ইউসুফ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


