slider

অবৈধভাবে বালু উত্তোলন : ড্রেজার মেশিন জব্দ

ঘিওর, মানিকগঞ্জ,প্রতিনিধি : মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ যৌথ অভিযান পরিচালনা করেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন এবং সদর উপজেলার সীমান্তবর্তী তরা ব্রীজ এলাকার কালীগঙ্গা নদী থেকে ১টি বড় ড্রেজার মেশিন জব্দ করা এবং বিপুল পরিমাণ পাইপ ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। অভিযানের সময় ড্রেজার মালিক-শ্রমিকরা পালিয়ে যায়।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান বলেন, কিছু অসাধু ব্যক্তি প্রশাসনকে ফাঁকি দিয়ে বিভিন্ন এই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছেন। ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে নদীর বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ গুঁড়িয়ে বিনষ্ট করে দেয়া হয়েছে। নদী ভাঙন প্রতিরোধ ও কৃষি জমি সুরক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button